জুজির ভয় লিখন আলম জুজির ভয়ে সুজি খাবো মুখ লুকাবো ঘরে, এই কথাটি ভাবতে আমার মনটা কেমন করে। নতুন বানে কুমড়ো ফুল বাতাস দোলায় দিচ্ছে দুল। মাগো তুমি শান্ত হয়ে এই কথাটি ভাবো, জুজির ভয়ে মুখ লুকালে ফু্ল গুলো কি পাবো।
No comments